Terms & Conditions / নিয়ম ও শর্তাবলী

1. সাধারণ শর্তাবলী

PonnoPoint.com ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীতে সম্মত হচ্ছেন। আমাদের সেবা গ্রহণের পূর্বে এই শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

2. অর্ডার ও মূল্য

ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য বাংলাদেশি টাকায় (BDT) এবং VAT অন্তর্ভুক্ত। স্টক, মূল্য বা অফার পূর্বনোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। অর্ডার নিশ্চিত হওয়ার পর আমরা WhatsApp/ফোনে যোগাযোগ করব।

3. পেমেন্ট

গ্রাহক Cash on Delivery, bKash, Nagad, Rocket অথবা SSLCOMMERZ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট নিশ্চিত হলেই অর্ডার প্রক্রিয়াধীন হবে।

4. ডেলিভারি

ঢাকার ভিতরে ৫ কার্যদিবস এবং ঢাকার বাইরে ১০ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার সংক্রান্ত কারণে বিলম্ব হতে পারে।

5. গ্রাহকের দায়িত্ব

সঠিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করা গ্রাহকের দায়িত্ব। ভুল তথ্যের কারণে অর্ডার বাতিল হলে কোম্পানি দায়ী থাকবে না।

6. মেধাস্বত্ব

ওয়েবসাইটের সকল কনটেন্ট, লোগো, ছবি ও ডিজাইন PonnoPoint.com-এর সম্পত্তি। অনুমতি ছাড়া পুনঃব্যবহার নিষিদ্ধ।

7. তৃতীয় পক্ষ

Ponnopoints.com কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রদর্শন করে না এবং গ্রাহকের তথ্য কোনো তৃতীয় পক্ষের সাথে শেয়ার করে না (পেমেন্ট ও কুরিয়ার পার্টনার ব্যতীত, যা সেবা প্রদানের জন্য অপরিহার্য)।

8. দায়সীমা

আমরা পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তবে রঙ, টেক্সচার বা মাপের সামান্য তারতম্য থাকতে পারে। বড় অসঙ্গতির ক্ষেত্রে Return & Refund Policy প্রযোজ্য।

9. যোগাযোগ

Adampur Bazar, Austagram Upazila, Kishoreganj-3300, Bangladesh · +880 1610-274723 · business4162505@gmail.com